Inspire IT

ই-কমার্স, যেখানে অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত সব আছে

শুধু একটা দোকানের ওয়েবসাইট না। বিজ্ঞাপন চালানো, মেসেজের উত্তর দেওয়া, ফেক অর্ডার ঠেকানো, কুরিয়ারে পাঠানো, সবই একই সফটওয়্যার থেকে।

01

সুপার ফাস্ট ওয়েবসাইট

দ্রুত লোড হওয়া ই-কমার্স ওয়েবসাইট আর এক ক্লিকের কুইক চেকআউট। পণ্যের পেজ থেকেই পপআপে অর্ডার, তাই অর্ডার করা সহজ হয়।

02

আনলিমিটেড ল্যান্ডিং পেজ

যেকোনো পণ্য, ক্যাম্পেইন বা অফারের জন্য যত খুশি সেলস পেজ বানান, প্যাকেজ অফারসহ। বিজ্ঞাপনের লিংকে চাপলেই সরাসরি অর্ডারের পেজ।

03

আনলিমিটেড অর্ডার ও ইউজার

মাসে ১,০০০ হোক বা ১,০০,০০০, অর্ডারের সংখ্যায় কোনো সীমা নেই। স্টাফ অ্যাকাউন্টেও কোনো সীমা নেই।

04

২৪/৭ AI সেলস ও সাপোর্ট এজেন্ট

রাত ২টাতেও কাস্টমারের মেসেজের উত্তর দেয়, অর্ডার লিখে রাখে

  • সাইটের আসল স্টক দেখে উত্তর দেয়
  • ছবি আর সাইজ চার্ট পাঠায়
  • অর্ডারের খসড়া নিজে বানায়
05

স্মার্ট মডারেটর ও মাল্টি-ইনবক্স

তিন জায়গার মেসেজ, এক জায়গা থেকে সামলান

  • Messenger, WhatsApp আর Instagram এক ড্যাশবোর্ডে
  • এক জায়গা থেকেই সব মেসেজের উত্তর দিন
  • চ্যাট থেকেই অর্ডার তৈরি করুন
06

Pixel ও সার্ভার-সাইড ট্র্যাকিং

Meta Pixel ও Conversions API, GA4, Google Ads, Tag Manager, TikTok Pixel, সব এক জায়গা থেকে সেট।

07

ডেলিভারি তথ্য যায় Meta-তে

ডেলিভারড, ক্যান্সেল ও রিটার্নের তথ্য Meta-তে যায়, তাই Facebook আসল ক্রেতা খোঁজে, ফেক কাস্টমার কমে।

08

কুরিয়ার API ও অর্ডার ট্র্যাকিং

Pathao, RedX, Steadfast ও Carrybee। অর্ডার পেজ থেকেই বুকিং, একসাথে অনেক অর্ডার পাঠানো, স্ট্যাটাস নিজে আপডেট।

09

ফ্রড ডিটেকশন

ফেক অর্ডার আগেই ধরুন, ক্ষতি এড়ান

  • ফোন নম্বরের কুরিয়ার সাকসেস রেট দেখে নিন
  • অটো ব্লক রুল চালু রাখুন
  • IP, ফোন আর ডিভাইস দিয়ে ব্লক করুন
10

বিজ্ঞাপন সোর্স অ্যানালিটিক্স

কোন ক্যাম্পেইন থেকে কত অর্ডার এসেছে আর কতটা ডেলিভারড হয়েছে, সফটওয়্যারেই দেখা যায়।

11

অসম্পূর্ণ অর্ডার উদ্ধার

যারা চেকআউট শেষ করেনি তাদের তালিকা দেখে ফলো-আপ করা যায়।

12

প্রমোশন ও ডিসকাউন্ট

ফ্ল্যাশ সেল, কুপন, শিপিং চার্জ, পপআপ ও অ্যানাউন্সমেন্ট বার।

13

OTP ও ফলো-আপ

OTP লগইনসহ কাস্টমার অ্যাকাউন্ট। SMS ও WhatsApp-এ ফলো-আপ।

14

ইনভয়েস, লেবেল ও বারকোড প্রিন্ট

ইনভয়েস, চালান আর কুরিয়ার স্লিপ (২×৩ থেকে A4) সফটওয়্যার থেকেই। আলাদা প্রিন্টিং খরচ নেই।

15

ফোনের ক্যামেরায় বারকোড স্ক্যান

স্ক্যানার মেশিন ছাড়াই প্যাকিং, ভুল পণ্য বা ভুল সাইজ যাওয়া কমে।

16

রোল ও পারমিশন

কাজ অনুযায়ী স্টাফের আলাদা পারমিশন, কে কখন কী করেছে তার অ্যাক্টিভিটি লগ, ২-ধাপ লগইন।

17

অটো ব্যাকআপ ও এক ক্লিকে আপডেট

প্রতি রাতে ব্যাকআপ, যেকোনো সময় ডাউনলোড। সাইন করা আপডেট এক ক্লিকে।

অর্ডার পাঠানো আর ফেক অর্ডার ঠেকানো

ই-কমার্স

নিজের ব্র্যান্ডের সম্পূর্ণ অনলাইন শপ

হোমপেজ ডিজাইন থেকে চেকআউট, অর্ডার আর কাস্টমার অ্যাকাউন্ট—অনলাইনে বিক্রির জন্য যা লাগে সব রেডি।

  • হোমপেজ সেকশন, ব্যানার ও স্লাইডার
  • ক্যাটাগরি, ব্র্যান্ড, সার্চ ও প্রোডাক্ট পেজ
  • সাইজ/ভ্যারিয়েন্টসহ প্রোডাক্ট ও স্টক
  • COD ও অনলাইন পেমেন্টে চেকআউট
  • এক ক্লিকে Quick Order পপআপ
  • শিপিং চার্জ ও কুপন
  • অর্ডার ট্র্যাকিং ও ইনভয়েস
  • OTP লগইনসহ কাস্টমার অ্যাকাউন্ট
  • প্রোডাক্ট রিভিউ ও রিভিউ স্ক্রিনশট
  • অসম্পূর্ণ অর্ডার (abandoned cart) দেখা
  • ম্যানুয়াল অর্ডার তৈরি
  • থিম কালার, হেডার টেমপ্লেট, পপআপ ও অ্যানাউন্সমেন্ট বার

শিপিং ও কুরিয়ার

Pathao, RedX, Steadfast—এক ক্লিকে বুকিং

অর্ডার পেজ থেকেই সরাসরি কুরিয়ারে পার্সেল বুক করুন। স্ট্যাটাস নিজে থেকেই আপডেট হয়।

  • Pathao, RedX, Steadfast ও Carrybee API বুকিং
  • এক ক্লিকে বাল্কে অনেক অর্ডার যেকোনো কুরিয়ারে পাঠানো
  • অর্ডার পেজ থেকে সরাসরি পার্সেল এন্ট্রি
  • কুরিয়ার লেবেল প্রিন্ট
  • কুরিয়ার স্ট্যাটাস অটো আপডেট
  • কুরিয়ার ও রিটার্ন রেট রিপোর্ট

ফ্রড গার্ড

ফেক অর্ডার আগেই চিনুন

ফোন নম্বরের কুরিয়ার সাকসেস রেট দেখে ফেক অর্ডার আগেই চেনা যায়।

  • ফোন নম্বরের কুরিয়ার সাকসেস রেট চেক (ফ্রড গার্ড)
  • অটো ব্লক রুল
  • IP, ফোন নম্বর ও ডিভাইস দিয়ে ব্লক

যে সুবিধাগুলো ব্যবসা করবে সহজ, খরচ করবে কম

প্রতিটি সুবিধা এমন একটা ঝামেলা দূর করে, যার জন্য সাধারণত আলাদা সফটওয়্যার বা বাড়তি লোক লাগে।

01

ডেলিভারি তথ্য যায় Facebook-এ

ডেলিভারড, ক্যান্সেল আর রিটার্ন অর্ডারের তথ্য Meta-তে পাঠায়। ফলে Facebook আসল ক্রেতা খোঁজে—ফেক কাস্টমার কমে, বিজ্ঞাপনের খরচও কমে।

02

Meta Ads নিয়ন্ত্রণ করুন সফটওয়্যার থেকে

আলাদা করে Meta Ads Manager-এ যেতে হয় না। প্রতিটা ক্যাম্পেইন আর অ্যাডের খরচ, রিচ, ক্লিক আর ডেলিভারড অর্ডার ধরে আসল ROAS—সব ডেটা এক জায়গায়। সাথে সহজ পরামর্শ: কোন অ্যাড ভালো চলছে, কোনটায় নজর দেওয়া দরকার।

03

নেট ছাড়াও বিল

শোরুমের POS অফলাইনেও চলে। ইন্টারনেট চলে গেলেও বিক্রি থামবে না।

04

সব প্রিন্ট সফটওয়্যার থেকেই

ইনভয়েস, চালান আর কুরিয়ার স্লিপ (২×৩ থেকে A4) সফটওয়্যার থেকেই প্রিন্ট হয়। আলাদা প্রিন্টিং খরচ লাগে না।

05

২৪ ঘণ্টার AI সেলস বট

Messenger আর WhatsApp-এ সাইটের আসল স্টক দেখে উত্তর দেয়, ছবি আর সাইজ চার্ট পাঠায়, অর্ডারের খসড়া বানায়। (Social Inbox মডিউলে)

06

নামাজের সময় রিমাইন্ডার

কাজের ব্যস্ততার মাঝেও নামাজের ওয়াক্তে রিমাইন্ডার আসে, সাথে থাকে দোয়া।

07

ক্যাশের গরমিল ধরা পড়ে

দিনের শেষে ক্যাশ ক্লোজিং করা যায়। টাকা না মিললে পার্থক্য সরাসরি খাতায় ওঠে।

08

স্ক্যান করে প্যাকিং

বারকোড স্ক্যান করে অর্ডার প্যাক করা হয়, তাই ভুল পণ্য বা ভুল সাইজ কাস্টমারের কাছে যায় না।

09

সব বড় প্ল্যাটফর্মে ট্র্যাকিং

Meta Pixel + CAPI, Google Analytics 4, Google Ads, Tag Manager আর TikTok Pixel—সব এক জায়গা থেকে সেট করা যায়।

আপনার ব্যবসার সিস্টেম নিয়ে কথা বলি

কল করুন WhatsApp